You are here

লাইফ

বেগুন পোড়ানো ছাই গায়ে মাখলে চুলকানি ও চর্মরোগ সেরে যায়। বেগুনে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও কোলন ক্যানসার প্রতিরোধ করে। যেকোনো ক্ষতস্থান দ্রুত শুকাতেও বেগুন সাহায্য করে। বেগুনে রয়েছে খাদ্যআঁশ যা খাদ্য হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। মৌসুমি সর্দি, কাশি, কফ দূর করতে বেগুন সাহায্য করে।

ব্লগ: জীবন ভাবনা

Rita Roy Mithu's picture

ক্লান্ত ইচ্ছে ডানা!

Rita Roy Mithu | June 19, 2013

অফিসে ছুটি চাই, নিজের মনে পরিকল্পনা করি, ছুটি পেয়েই দূরে কোথাও চলে যাব। সমুদ্র আমার অতি প্রিয়, কতবার যে সমুদ্রের কাছে গিয়েছি, সাঁতার জানিনা, সমুদ্রের ঢেউয়ের ধাক্কা খেয়ে এদিক থেকে সেদিকে চলে গেছি, আহা, কী আনন্দ! বুঝি, এই যাযাবর ইচ্ছেটা পেয়েছি দিদিমা ও মায়ের কাছ থেকে। আমার আগেই এই দুই নারী যাযাবর ইচ্ছে নিয়ে পৃথিবীতে কিছুদিন কাটিয়ে গেছেন। উনারাও ছিলেন ইচ্ছে স্বাধীন, স্বামীরা উনাদের সঙ্গী হতেন না ঠিকই, কিন্তু তাঁদের ইচ্ছেগুলোকে বাধা দিতেন না।

Sahidul_77's picture

বাবা দিবস নিয়ে কিছু কথা

Sahidul_77 | June 16, 2013

১৯০৯ সালে ডড দেখলো মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য একটি দিন আছে কিন্তু বাবার প্রতি ভালোবাসা প্রকাশের কোনো দিন নেই। তাই ডড ভাবলো মা দিবসের মতো বাবা দিবস থাকা প্রয়োজন। কিন্তু তার এ ভাবনা যখন অন্যরা শোনে তখন হেসেই উড়িয়ে দিল। এমনকি তাকে নিয়ে রঙ্গ-রসিকতা শুরু করে দিল। কিন্তু ডড এতে ভীষণ কষ্ট পেলেও দমলো না একদম, বরং তার মধ্যে জেদ আরো প্রবল হয়ে উঠলো। সে বাবা দিবস পালনের পক্ষে জনমত সৃষ্টি করতে লাগলো।

Dr. Mostafizur Rahman's picture

ঘর বাঁধা

Dr. Mostafizur ... | June 15, 2013

মানুষের জীবন অনেকগুলো ছন্দ মেনে চলে। স্থান-কাল-পাত্র ভেদেও অনেক ছন্দের তাল সমান। ভাষার পরিবর্তন হলেও একই সুর বাজে সর্বত্র। এর মাঝে কিছু সুর আছে যেগুলো সকল প্রাণীর ক্ষেত্রেও একই তালে বাজে। যেমন- মানুষ ঘর বাঁধে। পশুপাখি সবাই ঘর বাঁধে। পাখিরা তৃণলতা দিয়ে বাসা বানায় এবং সেখানে ঘর বাঁধে। অর্থাৎ একটি পুরুষ ও একটি নারী পাখি মিলে জোড়া তৈরি করে। জঙ্গলে অনেক পশু গুহা বা গর্তে ঘর বাঁধে। দুটি পশু একসাথে থাকে।

আখতারুজ্জামান আজাদ's picture

সরকার হুমায়ুন আজাদ-পরিবারের নিরাপত্তা জোরদার করুক

আখতারুজ্জামান আজাদ | June 15, 2013

হুমায়ুন আজাদের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা অনিরাপদ-অনিশ্চিত জীবন যাপন করে চলেছেন। তার পুত্র অনন্য আজাদকে ঐ বছরই অপহরণ করা হয়েছিল। অনন্যের মুখমণ্ডলে আঘাতের যে চিহ্নগুলো দেখা যায়, সেগুলো ঘাতকদের আঘাতেরই চিহ্ন। মৃত্যুর ৯ বছর পরও হুমায়ুন আজাদ-পরিবার হুমকিমুক্ত নয়। তার স্ত্রী লতিফা কোহিনুর এখনও ফোনে হুমকি পান এবং তাদের সন্তানসম্ভবা কন্যা স্মিতা আজাদকে সম্প্রতি কেউ একজন ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে বলেও বাকি বিল্লাহ্ ভাইয়ের পোস্ট থেকে জানা গেছে।

Rita Roy Mithu's picture

বন্ধুত্ব হওয়ার মূল সূত্র বাঙ্গাল ভাষা

Rita Roy Mithu | June 13, 2013

মাত্র চার বছর হলো আমাদের বন্ধুত্ব হয়েছে, দাদার সাথে বড় ভাই-ছোট বোন সম্পর্ক, আর রঞ্জনার সাথে মিঠু-রঞ্জনা সম্পর্ক। দাদা সুপুরুষ, বাংলা ছবির ‘ছবি বিশ্বাসের’ সাথে অনেক মিল আছে, তেমন শান্ত-সৌম্য, ধীর-স্থির একজন মানুষ, জ্ঞানের ভান্ডার। উনার সাথে আড্ডায় বসলে দারুণ সব গল্পে সময় কেটে যায়, কত ধরণের গল্প উনি জানেন, আড্ডা ছেড়ে উঠতে ইচ্ছে করেনা। তাঁর বইয়ের লাইব্রেরী দেখলে বুঝা যায়, কী বিশাল সংগ্রহ!

azmalamgir's picture

পর্দা (এক)

azmalamgir | June 13, 2013

যখন বাড়তি পর্দা ব্যবহার করা হয় তখন অবচেতনভাবে মন বলে দেয় তুমি বাইরে পথে ঘাটে ধর্ষনের স্বীকার হতে পারো। একটা নিষ্পাপ ছোট্ট মেয়ে শিশু সেভাবে পরিবার ও সমাজ থেকে শিক্ষা গ্রহন করে বড় হয়। স্রষ্টার সৃষ্ট এ সুন্দর পৃথিবীকে শৈশব থেকেই অন্তরে নোংরা ভাবতে শিখে। পিঠাপিঠি বোনটিকে বাড়তি পর্দা পরিধান করতে দেখে ছোট্ট ভাইটিও জগৎ সম্পর্কে ধারনা গ্রহন করে। এগুলি মনের উপর পৃথিবী সম্পর্কে ভীষন নেতিবাচক প্রভাব ফেলে।

Galib Mehadi Khan's picture

বিজ্ঞাপনের ভাষা যখন; “কাঁচা খাইয়া ফালামু”!!!

Galib Mehadi Khan | June 12, 2013

স্বাভাবিকভাবেই অফিসের প্রিয় মুখ তিনি। নেতিবাচক ঘটনার ভেতর থেকেও তার ইতিবাচক কিছু একটা বের করা চাই-ই চাই। এহেন একজন সজ্জন মানুষ যখন চরম হতাশা গ্রস্ত মুখ নিয়ে বসে থাকেন তখন সবাই উৎসুক হয়ে উঠবে এটাই স্বাভাবিক। যাই হোক আমরা ক’জন তার ডেস্কে গিয়ে জানতে চাইলাম কারণটি কি। আসুন এবার উত্তরটি তার নিজের জবানীতেই শুনি। কি আর বলব ভাই, একমাত্র ছেলে আমার। উন্নত পরিবেশে বড় করব বলে নিজ বাড়ি ছেড়ে ফ্লাটে উঠলাম।

shaun's picture

চিঠির ভূমিকা পেছনে ফেলে আশা দিনগুলোর স্মৃতি

shaun | June 7, 2013

অনেক কষ্টের পর যখন চিঠিটা হাতে আসতো,পাগল মনটা ব্যকুল হয়ে যেতো চিঠিটা খোলার জন্য,খোলার পর অনেক সাবদানতা পালন করে পড়তো যেনো কোথাও কোনো ভূল না হয়, একবার দু’বার এমন করে হাজার বার পড়েও পড়া শেষ হতো না, এই চিঠিতে আরো জীবনের অনেক গুলো স্মৃতিময় কিছু লিখা ঝরিয়ে থাকতো, হয়তো এখনো অনেকের কাছে স্মৃতিময় চিঠি আছে কিন্তু তার লেখক বা লেখিকা নেই,স্মৃতিটা ঠিকই রেখে গেছেন।

স্বপ্ন-গগন's picture

♦♦চমৎকার হাসি থাকে তার মুখে♦♦

স্বপ্ন-গগন | June 7, 2013

অসাধারণ অনুবাদ করতে পারে মিঠু। আমাদের বড় ভাই হলেও এমনভাবে সে মিশবে যেন বন্ধুর মত আপন। আর মতামতকে গুরুত্ব দেওয়া তাঁর চারিত্রিক অন্যতম গুণাবলির একটি। বাংলাদেশ তরুণ প্রজন্ম পরিষদের পক্ষ থেকে শুভ জন্মদিন মিঠু ভাইয়া।

লুৎফর রহমান রিটন's picture

কাঁঠালকাহিনি

লুৎফর রহমান রিটন | June 6, 2013

‘মিস করি’ কথাটা বাংলায় বলতে গিয়ে মনে হলো এটা বাংলায় বলা খুব কঠিন। মিস করার বাংলা হয় না। নাকি হয়? জুৎসই কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। সুতরাং আপাতত ‘মিস’ই সই। প্রবাস জীবনের প্রতিটা মুহূর্তে পেছনে ফেলে আসা কতো কিছু যে মিস করি! আমার মিস করার তালিকায় বিচিত্রসব জিনিসের সমাহার। একটা নমুনা দাখিল করি।

গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে। নানান জাতের আম আছে যারা পাকলেও সবুজ থাকে, কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। গাছপাকা হলে এইসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে। কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন।

বগুড়ার দই প্রথমবারের মতো দেশের বাহিরে যাত্রা করে ১৯৩৮ সালে। ওই বছরের গোড়ার দিকে তৎকালীন বাংলার বিট্রিশ গভর্নর স্যার জন এন্ডারসন বগুড়ায় আসেন। দইয়ের স্বাদ তাকে এতটাই মুগ্ধ করে যে, তিনি এখানকার দই ইংল্যান্ডে নিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেন। পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানও মেতে যান বগুড়ার দইয়ের সুস্বাদে। শোনা যায়, বিট্রেন ও যুক্তরাষ্ট্রের সহানুভূতি পেতে তিনি সেখানকার কর্মকর্তাদের কাছে উপঢৌকন হিসেবে বগুড়ার দই পাঠিয়েছেলেন।

চুলার কাছে বা খুব গরম স্থানে ফ্রিজ রাখবেন না। যে স্থানে ফ্রিজ রাখা সেটি খুব গরম হলে মাঝে মধ্যেই ফ্যান ছেড়ে রাখুন। ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করার জন্য ভিনেগার ব্যবহার করতে পারেন। ফ্রিজের চারপাশের রাবারের অংশ নিয়মিত সাবান পানি দিয়ে পরিষ্কার করুন ,না হলে ধুলো বালি জমে রাবার ফেটে যেতে পারে।

ভাবছেন, বস আর লিডারের মাঝে আবার পার্থক্য কি! যে বস, সেই তো লিডার।... তাই না? ভাবনাটা কিন্তু একদম ভুল! একজন ভালো বস সর্বদা একজন ভালো লিডার নাও হতে পারেন। একটি প্রতিষ্ঠানের উন্নতি অনেকটাই নির্ভর করে তার টিম লিডার বা বসদের ওপরে। কেননা তাঁরাই পরিচালনা করেন এক দল এমপ্লয়ীকে, তাঁদেরকে একটি লক্ষ্যের দিকে একযোগে অগ্রসর করেন। ফলে তৈরি হয় একটি “উইনিং টিম”, আর একটি উইনিং টিমে কেবল একজন ভালো বস নয় বরং প্রয়োজন একজন ভালো লিডারের।

বাংলাদেশের অনেক নারীই অর্থ উপার্জনের জন্য ইন্টারনেট ভিত্তিক উৎস গুলোকে বেছে নিচ্ছে। ২০১২ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রায় ২০ লক্ষ নারী ইন্টারনেট ব্যবহার করছেন। পৃথিবী জুড়ে ফেইসবুকের ৬২ শতাংশ কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে নারীদের দ্বারা। অনলাইনে কাজকর্মের ব্যাপারে মায়েরা বিশ্বজুড়ে খুবই দ্বায়িত্বশীল এবং অভিজ্ঞ গোষ্ঠী হিসেবে বিবেচিত। ভারতের অ্যাকটিভ ব্লগারদের মধ্যে ৫০ শতাংশই মা, ব্রিটেন ও আমেরিকায় এই অনুপাতটা আরো বেশি।

ফ্রিজে রাখুন বা যেখানেই রাখুন না কেন, আম পেকে যায় খুব দ্রুত। আর সেই সাথে নষ্ট হয়ে যায় স্বাভাবিক আকার, বর্ণ, গন্ধ। নষ্ট হয়ে যায় আম। কি করবেন বাড়িতে বাড়তি আম থাকলে? সারা বছর মিলবে আম, এমন একটা পদ্ধতি বের করা গেলে কেমন হবে বলুন তো?

মাছ ভাজার সময় তেল ছিটকে এসে গায়ে পরা বা হাত পুড়ে যাওয়ার ঘটনা নৈমিত্তিক। তাই মাছ ভাজার সময় সাবধানতার জন্য আগেই একটু তেলের মধ্যে লবণ ছিটিয়ে নিবেন। তাহলে আর তেল ছিটকে এসে হাত পুড়ে যাওয়ার ভয় থাকবেনা। রান্নায় লবণ বেশি হয়ে গেলে কোনো টক কিছু দিয়ে দিবেন বা চিনি দিতে পারেন এতে করে খাবারের লবণাক্ত ভাব কমে যাবে।

পুদিনা পাতা ত্বকের অতিরিক্ত তেল এবং ব্রণের সংক্রমণ কমাতে খুবই উপকারী। টাটকা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। যাঁদের ব্রণের পরিমাণ অত্যধিক বেশি তাঁরা পাতিলেবুর রস দিনে দুই তিনবার ব্রণে আক্রান্ত জায়গাগুলোতে লাগান। তবে একটানা ১০ মিনিটের বেশি রাখবেন না। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

বাংলাদেশ টেলিভিশনে সর্বপ্রথম যেই নাটকটি সম্প্রচারিত হয় সেখানে অভিনয়শিল্পী ছিলেন ফেরদৌসি মজুমদার। আজকে এই বরেণ্য অভিনেত্রীর জন্মদিন, ৭১ বছর বয়সে পা রাখলেন তিনি। তিনি জন্মগ্রহণ করেন ১৯৩৮ সালের ১৮ জুন বরিশালে। তাঁর বড় দুই ভাইয়ের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক কবির চৌধুরী এবং আরেকজন শহীদ মুনীর চৌধুরী।

গোবিন্দভিটায় প্রথম প্রত্নতাত্ত্বিক খননকাজ চালানো হয় ১৯২৮-২৯ সালে। দুটি বড় ভবনের ভিত্তিমূল খননের ফলে উন্মোচিত হয়। তখনকার রত্ন, অলংকার ও অন্যান্য উপকরণ দেখে মনে হয়, এখানে একটি সমৃদ্ধ বিপননকেন্দ্র বা বাজার ছিল। কিছু মূল্যবান মুদ্রা এখানে পাওয়া যায়। যেগুলির গায়ে ‘শহর-ই-নৌ’ নামের একটি টাকশালের নাম খোদাই করা। মুদ্রাগুলি লখনৌতির স্বাধীন সুলতান শামছুদ্দিন ইলিয়াস শাহ(১৩৫৭ খ্রিঃ) থেকে শামছুদ্দিন ইউসুফ শাহ(১৪৮০ খ্রিঃ) পর্যন্ত সময়ে মুদ্রিত। এ থেকে অনেকে মনে করেন, গোবিন্দভিটাই সেই ‘শহর-ই-নৌ’ টাকশাল।

ঘুমুতে যাওয়ার আগে আব্বুর শার্টটা কি মনে করে যেন হাতে নিলাম। কি আশ্চর্য, সেই সকালের দেয়া কলমের ক্যাপ। শার্টের পকেটের এক কোণায় লুকিয়ে ছিল। কলমটা কিন্তু খুঁজে পেলাম না। জমাট হয়ে যাওয়া রক্তে কেমন যেন অদ্ভুত দেখাচ্ছিল ক্যাপটা! সবার চোখের আড়ালে তা পকেটে পুরে ফেললাম।...এটা কোনও গল্প নয়, আমার অথবা আমাদের প্রতিদিন জীবনের কিছু নির্মম সত্য যা দিন শেষে ভগ্নাংশে পরিনিত হয়।

ইলিশের নাম শুনলে জিভে জল আসে না, এমন বাঙালি আছে নাকি? আর সেই ইলিশ যদি হয় ইলিশ পোলাওয়ের, তাহলে তো কথাই নেই! ভোজন রসিকদের রসনা বিলাসের জন্য আজ দেয়া হলো চট্টগ্রামের বিখ্যাত হোটেল আগ্রাবাদের ইলিশ পোলাও রেসিপি। এসেছে প্রধান কুক মোহাম্মদ বাবুলের হেঁসেল হতে।

অ্যাসিডিটি হলে অনেকেরই অনবরত ঢেঁকুর উঠতে থাকে যা খুবই অস্বস্তিকর। এই অস্বস্তি কাটাতে কয়েকটি টাটকা তুলসীপাতা মুখে নিয়ে ধীরে ধীরে চিবুতে থাকুন। অস্বস্তি কেটে যাবে। জ্বালাপোড়া দূর করতে তুলসীপাতার সাথে এক টুকরো গুড়ও মুখে নিয়ে চিবুতে থাকুন। চোয়া ঢেঁকুর উঠতে থাকলে বা জ্বালাপোড়া করলে কয়েকটি কাঠবাদাম চিবিয়ে খেয়ে ফেলুন। সমস্যা দূর হয়ে যাবে।

সম্পর্কের কথা অফিসে জানাজানি হবার পর একেক সহকর্মী একেক ধরনের প্রতিক্রিয়া দেখাবেন, এটাই স্বাভাবিক। মুখরোচক এসব গসিপে কান দিলে বরং আপনার প্রিয় মানুষের আস্থা হারিয়ে ফেলতে পারেন। আবার যে যেমন কথাই বলুক না কেন, এমন কোনো আচরণ করবেন না যাতে অন্যদের সাথে সম্পর্ক খারাপ হয়।

উপরের এই ছবিটি দেখে চিনতে পেরেছেন তো! ১৯৮৮ সালের বহুল প্রশংসিত ও জনপ্রিয় নাটক সংশপ্তক নাটকের একটি দৃশ্যে কানকাটা রমজান ও হুরমতি। এই চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় হুমায়ূন ফরিদী এবং ফেরদৌসি মজুমদার।

অনেকেই তাঁকে চেনেন ড. নীলিমা ইব্রাহীম নামে। তবে শোনা যায়, তিনি নাকি নিজের নামের সাথে ‘ডক্টর’ কথাটা যোগ করতে চাইতেন না। তাঁর অমর সৃষ্টি "আমি বীরাঙ্গনা বলছি" মুক্তিযুদ্ধে নির্যাতিতা নারীদের কষ্ট কাহনের একটি জ্বলন্ত দলিল। এই বিশাল মাপের মানুষটিকে নিয়ে লিখতে গেলে আসলে ভীষণ ছোট পড়ে যাবে শব্দ ভাণ্ডার। আসুন, দেখি মৃত্যুলোকের ওপারে চলে যাওয়া এক নক্ষত্রের কিছু বিরল জীবন ছবি।

১০ থেকে ১২ মাস বয়সী বাচ্চা কিন্তু আগের চাইতে খাবার গিলে ফেলার ব্যাপারটি অনেকটাই বেশি আয়ত্বে এনে ফেলেছে। তার দাঁতও উঠেছে কিছু কিছু, তাই চিবিয়ে খাওয়া শিখেছে আর খাবার মুখ থেকে ঠেলে ফেলার প্রবণতা কমিয়ে দিয়েছে অনেকটাই। এখন আপনার সন্তান খাবার সময় নিজের চামচ বা খাবার বাটি নিজেই ধরে খেতে চাইবে।