সফটএক্সপোর প্ল্যাটিনাম স্পন্সর হলো জিপি আইটি
(প্রিয় টেক) আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় সফটওয়্যার প্রদর্শণী 'বেসিস সফট এক্সপো-২০১২'। প্রদর্শণীর প্লাটিনাম স্পন্সর হিসাবে বেসিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জিপিআইটি। বুধবার রাজধানীল বারিধারায় জিপি আইটির নিজস্ব কার্যালয়ে দ্বিপাক্ষিক চুক্তি এ স্বাক্ষরিত হয়। জিপি আইটির পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার দিনদিয়াল এবং বেসিস এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বেসিস এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং সফটএক্সপো ২০১২ এর আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন।

এ সময় উপস্থিত ছিলেন জিপি আইটির প্রধান কেজেরস্টি থিওন, লিগ্যাল এন্ড করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান জহরত আদিব চৌধুরী এবং লিগ্যাল স্পেশালিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। বেসিস-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মাহবুব জামান ও কোষাধ্যক্ষ সৈয়দ আলমাস কবির।
Software Business Local Soft Expo BASIS GPIT
