BASIS

হাসানুল হক ইনুর সাথে ভাস বিষয়ে বেসিস প্রতিনিধিদলের সাক্ষাত

(প্রিয়.কম) বেসিস সভাপতি মাহবুব জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি বেসিস প্রতিনিধিদল ভাস লাইসেন্সিং গাইডলাইন বিষয়ে গত ১৪ মে ২০১২ ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু, এমপি'র সাথে সাক্ষাত করেন। এসময় বেসিস এর সিনিয়র সহ-সভাপতি ফাহিম মাশরুর ও মহাসচিব ফোরকান বিন কাশেম উপস্থিত ছিলেন।

বেসিস-এর বাজেট প্রস্তাবনা

দেশের সফ্‌টওয়্যার ও আইটিইএস খাতের উন্নয়নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত বছরগুলোতে জাতীয় বাজেট
প্রণয়নের পূর্বে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে বেসিস গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা দাখিল করে আসছে।

৩ বছরের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি

(প্রিয় টেক) তথ্যপ্রযুক্তিতে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না; এর আগেই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। 'মহাজোট সরকারের তিন বছর : ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন রূপায়ণ ও তথ্যপ্রযুক্তি বিপ্লব' শীর্ষক সেমিনারে বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন।

২১ এপ্রিল আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি সেমিনার

(প্রিয় টেক) সরকারের তিন বছরের সাফল্য, অর্জন ও চ্যালেঞ্জ সমূহের বিভিন্ন দিক নিয়ে কয়েকটি বিষয় নিয়ে বেশ কিছু সেমিনার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২১ এপ্রিল আয়োজন করা হবে তথ্য প্রযুক্তি বিষয় সেমিনার। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছরের প্রযুক্তি নানা বিষয় নিয়ে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে (ERC) ‘মহাজোট সরকারের তিন বছর: ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন রূপায়ণ ও তথ্যপ্রযুক্তি বিপ্লব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

অবিলম্বে সফটওয়্যার টেকনোলজি পার্ক চালুর দাবী

(প্রিয় টেক) ২০১০ সালের ৩ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভায় কাওরানবাজারস্থ জনতা টাওয়ারকে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে এই টাওয়ারটিতে পাবলিক-প্রাইভেট গড়ে তোলার জন্য এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করা হয়েছে। প্রাপ্ত অফারগুলো বিশ্লেষণ করে একটি প্রতিষ্ঠানকে নির্বাচনও করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রকল্প। সরকারি বিভিন্ন মহল থেকে দ্রুত এ কাজ সম্পাদনের আশ্বাস দেয়া হলেও এটির কাজ এগোচ্ছে না তেমন। বরং এখন আশংকা প্রকাশ করা

শেষ হলো বেসিস সফট এক্সপো

(প্রিয় টেক) শেষ হলো বেসিসের সফটওয়্যার মেলা—সফটএক্সপো ২০১২। পাঁচ দিনের এই সফটওয়্যার মেলার শেষ দিনে গতকালও ছিল লোকসমাগমে মুখর। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় ছিল তথ্যপ্রযুক্তির নানা সফটওয়্যার এবং পণ্যের প্রদর্শন। ছিল প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সুযোগ। এ ছাড়া সেমিনার, প্রশিক্ষণসহ নানা ধরনের আয়োজন। পাঁচ দিনের এই মেলা নিয়ে আহ্বায়ক তামজিদ সিদ্দিক বলেন, ‘আমরা যতটা লোকসমাগমের আশা করেছিলাম, তার চেয়ে বেশি সাড়া পেয়েছি। এ ছাড়া বিদেশি বিভিন্ন কোম্পানির অংশগ্রহণে আমাদের দেশি প্রতিষ্ঠানগুলোও লাভবান হবে বলে আশা করি। দেশি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলো কাজ করতে আগ

বেসিস অ্যাওয়ার্ড নাইটে সম্মাননা পেলেন যারা

(প্রিয় টেক) গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হল বেসিস সফটএক্সপো ২০১২ এর জমকালো অ্যাওয়ার্ড নাইট। অ্যাওয়ার্ড নাইটে আজীবন সম্মননা, ডিজিটাল চ্যাম্পিয়নশীপ অ্যাওয়ার্ড, স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ডসহ বেসিস আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বেসিসের দ্বিতীয় সভাপতি এস এম কামালকে যৌথভাবে আজীবন সম্মাননা প্রদান করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে দেওয়া হয় ডিজিটাল চ্যাম্পিয়নশীপ অ্যাওয়ার্ড। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এবং প্রয়াত বেসিস সদস্য এ এস এম শামসুজ্জামান

বেসিস সফট এক্সপোর পর্দা নামছে আজ

(প্রিয় টেক) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ৫ দিনব্যাপী সফটওয়্যার প্রদর্শনীর পর্দা নামছে আজ। সন্ধ্যায় এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন আয়োজকরা। প্রদর্শনীর আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন জানান, সন্ধ্যা ৭.৩০ মিনিটে ফানুশ শো, ফায়ার স্পিনিং সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে আমরা প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এদিকে গতকাল রাত্রে অনুষ্ঠিত হয়েছে বেসিস অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান যেখানে বেসিস ‘ফ্রিল্যান্সার অব দ্যা ইয়ার’, ‘আবিষ্কারের খোঁজে’ প্রতিযোগিতার বিজয়ী, ‘কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ’ বিজয়ী এবং বেসিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হয়।

বর্ষসেরা ১৫ ফ্রিল্যান্সারের নাম ঘোষণা

(প্রিয় টেক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে) দেশের বর্ষসেরা ১৫ ফ্রিল্যান্সারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাঁদেরকে আজ বিশেষ অ্যাওয়ার্ড দেয়া হবে সংগঠনটির পক্ষ থেকে। আজ রাত ৮ টা থেকে বিশেষ এ অ্যাওয়ার্ড নাইট শুরু হবে। এতে শীর্ষ ফ্রিল্যান্সার ছাড়াও ডিজিটাল চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড, আজীবন সম্মাননা পুরস্কার ও স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড দেয়া হবে। পুরস্কৃত করা হবে কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ এবং আবিষ্কারের খোঁজে এর বিজয়ীদেরও।

দ্বিতীয় দিনে জমে উঠেছে বেসিস সফটওয়্যার মেলা

(প্রিয় টেক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে) দর্শক সমাগমের পাশাপাশি দিনব্যাপি সেমিনার, গোলটেবিল বৈঠক এবং টেক সেশনের মাধ্যমে দ্বিতীয় দিনে জমে উঠেছে সফটওয়্যার মেলা। বাংলাদেশ অ্যাসেসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস [বেসিস] রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করেছে। প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা দেখার পাশাপাশি এসব আয়োজনে অংশগ্রহন করছেন আগতরা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছাড়াও সাধারণ মানুষও আসছে মেলায়, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে জেনে নিচ্ছেন তাদের সফটওয়্যারের বিস্তারিত।

Subscribe to RSS - BASIS