Priyo News
- 8 vehicles burnt, 200 smashed -
- High Court summons Shafiq Rehman -
- BNP does not respect law, says AL on 18-party hartal -
- Teacher dies in police action -
- Bangladesh matters to America: Mozena -
- I'm transport worker first: Shajahan Khan -
- Youth shot dead by BSF -
- Yuvraj eyes comeback by September -
- Bangladesh U-15 team struggling at stumps in second 3-day match -
- Salma's 5-wicket powers Mohammedan to a facile triumph in Women League -
Bangladesh - International Media
- Findings mixed in India, Nepal, Pakistan and Bangladesh - Newswise (press release)
- Findings mixed in India, Nepal, Pakistan and Bangladesh - Newswise (press release)
- No alternative to bold steps - The Hindu
- Bangladesh denies bail to 33 opposition leaders - CBS News
- Bangladesh announces probe into Grameen Bank units - New York Daily News
- Fire tears through Bangladesh slum - msnbc.com (blog)
- Bangladesh denies bail to 33 opposition leaders - Salon
- Bangladesh court denies bail to 33 opposition leaders accused of arson attack ... - Washington Post
- All Share Services - Salon
- Bangladesh commission will probe Grameen Bank and its businesses; FM says some ... - Washington Post
Bangla Blogs
![]() |
নতুন ব্যাংক, পুরনো ব্যাংক এবং বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা - Mamun.Rashid |
![]() |
গোলাম আযমের বিচার ইতিহাসের দায়বদ্ধতা - Harun.Habib |
![]() |
সংলাপের জন্য আর কত অপেক্ষা? - Abu.Sayeed.Khan |
![]() |
মানুষ যা মনে রাখার রাখে - Afzal.Hossain |
![]() |
অনলাইনে সংবাদ পাঠের বিড়ম্বনা! - Rita Roy Mithu |
Priyo Tech
(প্রিয় টেক) দেশের বাজারে বিশ্বনন্দিত লজিটেক ব্র্যান্ডের কম্পিউটার যন্ত্রাংশ বিপণন ও সেবায় অনন্য অবদান রাখায় ‘বেস্ট ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড’ পেয়েছে কম্পিউটার সোর্স। ১৫ মে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক আসিফ মাহমুদ।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, এই পদক অর্জনের পেছনে আপনাদের অবদানও কম নয়। আর তাই এই আনন্দের খবর ভাগ করে নিতে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই পদক গ্রহণের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২ থেকে ৪ মে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘লজিটেক কিক অব মিট : অর্থবছর ২০১৩ অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের পক্ষ থেকে ‘বেস্ট ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড’ পদক গ্রহণ করেন প্রতিষ্ঠানের পরিচালক আসিফ মাহমুদ। একই সঙ্গে এই সাফল্যে অবদান রাখায় ‘বেস্ট বিজনেস ম্যানেজার’ পদক পেয়েছেন কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক (লজিটেক) এইচএম ফয়েজ মোর্শেদ।

বিদায়ী অর্থবছরে ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলে পণ্য প্রসারে অগ্রণী ভূমিকা রাখায় এই সম্মাননা পদক প্রদান করেন লজিটেক এশিয়া প্যাসিফিক জাপানের (এপিজি) ব্যবস্থাপনা পরিচালক মার্টিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের পরিচালক আহসান উল্লাহ খান জুয়েলসহ অনেকে।
Local Computer Source Limited Asif Mahamud(প্রিয় টেক) টু-জি তরঙ্গ কেলেঙ্কারি কারাভোগকারী ভারতের সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী এ রাজা গত ১৫ মে জামিন পেয়েছেন। ভারতের বহুল আলোচিত টু-জি দুর্নীতি কেলেঙ্কারির দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। তবে এখন তার বিরুদ্ধে আরও ১৪টি পৃথক মামলা রয়েছে। গত ফেব্রুয়ারি থেকে তিনি জেলে আটক ছিলেন।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ বিচারক ওপি সাইনি রাজার জামিন আবেদন মঞ্জুর করেছেন। ব্যক্তিগত ২০ লাখ রুপি ও সমমূল্যের সম্পদ জামানত দিয়ে এই সংসদ সদস্য জামিন পান। ১৪ পৃষ্ঠার জামিন আবেদনে বলা হয়, রাজা জামিনে থাকা অবস্থায় কোনোভাবেই প্রত্যক্ষদর্শীদের কাউকে প্রভাবিত করতে পারবেন না। সাবেক এই টেলিযোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে থাকা বাকি ১৪টি মামলার মধ্যে টু-জি বিষয়ক ৩টি মামলা রয়েছে।
এ রাজা জেল থেকে বেরিয়ে এলে তার সমর্থকরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়।
এ সময় তারা ‘রাজা দীর্ঘজীবী হোক ’ বলে স্লোগান দেয়। তার মুক্তি সম্পর্কে জানতে চাইলে এক নেতা বলেন, এই মামলায় জেল সাজাপ্রাপ্ত ১৪ জনের মধ্যে ১৩ জনের জামিন মঞ্জুর হওয়ার পরই রাজা জামিন নিয়েছেন। তাদের আগে তিনি জামিন নেননি।
এর আগে ফেব্রুয়ারিতে ভারতের সুপ্রিমকোর্ট ১২২টি টেলিকম লাইসেন্স বাতিলের আদেশ দেন। এই কোম্পানিগুলো লাইসেন্স পেয়েছিল ২০০৮ সালে তৎকালীন টেলিকম মন্ত্রী রাজার সময়। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বিভিন্ন প্রতিষ্ঠানকে ‘মর্জিমাফিক ও অবৈধভাবে’ দেওয়া হয়েছিল বলে আদালতের রায়ে বলা হয়। এর ফলে ভারতের রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতি হয়েছে ১ লাখ ৮৬ হাজার কোটি রুপি।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘আগে এলে আগে পাবেন’ শর্তের ভিত্তিতে দরপত্র ছাড়াই একটি মোবাইল ফোন কোম্পানিকে টু-জি প্রযুক্তির লাইসেন্স দেন বলে অভিযোগ রয়েছে এ রাজার বিরুদ্ধে। ঘুষের বিনিময়ে মোবাইল কোম্পানিকে ছাড়পত্র দেওয়ায় সরকারের বিপুল অঙ্কের লোকসান হয়েছে বলে দাবি করে বিরোধীরা। প্রবল সমালোচনার মুখে ২০১০-এর নভেম্বরে টেলিযোগাযোগ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এ রাজা।
এরপরই গত বছর ফেব্রুয়ারিতে রাজাকে আটক করা হয়। অভিযুক্তদের মধ্যে সাবেক টেলিযোগাযোগ সচিব সিদ্ধার্থ বেহুরা, রাজার সাবেক ব্যক্তিগত সহকারী আর কে চান্দোলিয়া ও টেলিযোগাযোগ উন্নয়ন কর্মী শাহিদ বালওয়াসহ আরও কয়েকজন রয়েছেন।
Telecom India A Raza(প্রিয় টেক) আইভি ব্রিজ উদ্বোধন এবং বাজার জাত করার ঝামেলা মিটে যাবার পর ইন্টেল এখন অবকাঠামোর উপর দৃষ্টি প্রদান করেছে। প্রতিষ্ঠানটি তার কোর ভিপ্রো প্রসেসর অবকাঠামোর তৃতীয় প্রজন্ম উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে পিসির সকল বিভাগে এই প্রযুক্তিটি পাওয়া যাবে।
অর্থাৎ, আলট্রাবুক, ল্যাপটপ, ডেস্কটপ, ওয়ার্কস্টেশন এবং অল-ইন ওয়ান ব্যবহারকারী সবাই ইন্টেলের নতুন প্রসেসর অবকাঠামোর সুবিধা ভোগ করতে পারবে।

ইন্টেল যদিও পিসির সকল বিভাগের কথা উল্লেখ করলেও এই অবকাঠামোর মূল্য বৈশিষ্ট্যগুলো মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করবে।
বৈশিষ্ট্য হিসেবে রয়েছে, রিমোট ভাবে পিসির কার্যক্রম ব্যবস্থাপনা এবং সমস্যা সমাধানের জন্য অ্যাকটিভ ম্যানেজমেন্ট প্রযুক্তি এবং দ্বিতীয় স্তরের ইউজার অথেনটিকেশন ব্যবস্থা স্থাপনের জন্য রয়েছ প্রতিষ্ঠান নির্ভর আইডেন্টিটি প্রটেকশন প্রযুক্তি।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সাথে সাথে তৃতীয় প্রজন্মের ভিপ্রো তিনটি স্ক্রিন এবং এইচডি ভিডিও কনফারেন্স সমর্থন করবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে নতুন সন্নিবেশিত নিরাপত্তা বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চার উপায়ে নিজেদেরকে রক্ষা করতে পারবে: হুমকি ব্যবস্থাপনা, পরিচয় এবং প্রবেশাধিকার, ডাটা সুরক্ষা, এবং পর্যবেক্ষণ এবং সংশোধন।
ভবিষ্যতে যে সকল আলট্রাবুক তৃতীয় প্রজন্মের এই অবকাঠামো ব্যবহার করবে সেগুলো ব্যবসায়িক এবং প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে থাকা বিভেদটি কমিয়ে আনতে সক্ষম হবে বলেও মনে করে ইন্টেল।
Desktop Vpro Intel(প্রিয় টেক) "আজ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভালো স্মার্টফোন কোনটি?" এর উত্তরে অ্যাপলের ভয়েস রিকগনিশন সফটওয়্যার "সিরি" প্রতিদ্বন্দ্বী নোকিয়া লুমিয়া ৯০০ এর নাম উল্লেখ করার ঘটনাটি বর্তমানে নতুন এক রূপ নিয়েছে। সপ্তাহের শেষ পর্যন্ত সিরিকে এই প্রশ্ন করা হলে উত্তর হিসেবে নোকিয়া লুমিয়া ৯০০ এর নাম উল্লেখ করলেও বর্তমানে অ্যাপটি একই প্রশ্নের জবাবে কৌতুক করে বলছে, "ওয়েট ... আরোও ফোন আছে?"
অ্যাপলকে "সফটওয়্যার ওভাররাইডিং" করার অভিযোগে অভিযুক্ত করেছে নোকিয়া।

অ্যাপ এ কোন পরিবর্তন আনা হয়েছে কি না সে ব্যাপারে অ্যাপল কোন বক্তব্য প্রদান করে নি।
'সিরি' বেশ কিছু প্রশ্নের জবাব খোঁজার জন্য উলফ্রাম আলফা'র সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে। এ ধরণের প্রশ্নের ক্ষেত্রে সার্চ ইঞ্জিনটি সাধারণত অনলাইনে উপলব্ধ মন্তব্য ও পর্যালোচনাগুলি থেকে সঠিক ফলাফল প্রদানের চেষ্টা করে।
এ ক্ষেত্রে সার্চ ইঞ্জিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের রিটেইলার "বেস্ট বায়" এর ওয়েবসাইটে থাকে তথ্যগুলোর উপর নির্ভর করে ফলাফলটি প্রদান করেছে 'সিরি'। তাতে নোকিয়া লুমিয়া ৯০০ শীর্ষস্থান অধিকার করে।
কিন্তু, বর্তমানে 'সিরি'কে এই প্রশ্ন করা হলে সে সার্চ ইঞ্জিনে সংযোগ না করেই ডিফল্ট উত্তরটি প্রদান করছে।
নোকিয়ার মুখপাত্র ট্রেসি পোস্টিল সিডনি মর্নিং হেরাল্ডের কাছে বলেন, "অ্যাপল 'সিরি'কে একটি বুদ্ধিমান সত্ত্বা হিসেবে দাবী করে, কিন্তু দেখা যাচ্ছে কোন উত্তর তাদের পছন্দ না হলে তারা সফটওয়্যারে পরিবর্তন নিয়ে আসে।"
তবে বিবিসি এ সম্পর্কে নোকিয়ার সাথে যোগাযোগ করলে ট্রেসি মন্তব্যকে "হালকা ভাবে" এবং "বিবেচনা না করে" উত্তর দিয়েছেন বলে মন্তব্য করেছে। নোকিয়ার মুখপাত্র ডোগ ডসন বলেন, "আমরা আপ্লুত এবং সম্মানিত"।
Mobile Software SIRI Nokia apple(প্রিয় টেক) নতুন কম্পিউটার কেনার কথা চিন্তা করছেন কিন্তু উইন্ডোজ এইটের জন্য অপেক্ষা করছেন? আর অপেক্ষার প্রয়োজন নেই, মাইক্রোসফট অন্যান্য বারের মত এবারেও নতুন পিসি ক্রেতাদেরকে সাশ্রয়ী মূল্যে উইন্ডোজ এইটে আপগ্রেড করার সুবিধা প্রদান করবে বলে খবর পাওয়া গিয়েছে।

না আজকেই এই সুবিধা পাচ্ছেন না! এ সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। দোশরা জুনের পরে যে সকল ক্রেতা নতুন উইন্ডোজ সেভেন পিসি ক্রয় করবেন তারা উইন্ডোজ এইট বের হবার পর মাত্র $১৫ ডলারের বিনিময়ে রেডমন্ডের মেট্রো উদ্ভাবনের সাথে যুক্ত হতে পারবেন।
অক্টোবর ২০১২ তে মাইক্রোসফট তার নতুন ওএস উন্মোচন করবে বলে ধারণা করা যাচ্ছে।
Software Windows উইন্ডোজ Microsoft মাইক্রোসফট(প্রিয় টেক) স্কুজিনি সিস্টেমস নামক ভারতীয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তরুণদেরকে বুদ্ধিবৃত্তিক গেমিংয়ে প্রলুব্ধ করছে। এটি মূলত করা হচ্ছে সেসব কিশোর এবং তরুণদের কথা মাথায় রেখে যারা পড়ার চেয়ে বেশি সময় কম্পিউটারে কাটায়। তাদের সেই সময়গুলোতে যেন বুদ্ধি খরচ হয় সেজন্যই বুদ্ধিবৃত্তিক এসব গেমিংয়ের ব্যাপারে তাদের আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আওতায় প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বিশ্ব দাবা ফেডারেশনের শীর্ষ সারির দাবা খেলোয়াড় মোহাম্মদ সালিমের সাথে তরুণরা লেজার গেম খেলতে পারবেন। থিরুভানান্থাপুরামে অবস্থিত টেকনো পার্ক ক্যাম্পাসে এই খেলার আয়োজন করা হবে।
আই ফোন এবং আইপ্যাডের জন্য ‘খেত’ নামের এই খেলাটির আলাদা সংস্করণ তৈরি করা হয়েছে। এসব খেলা অ্যানড্রয়েড এবং উইন্ডোজে ফোনে চালানো যাবে।
স্কুজিনি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক এন শ্রী প্রকাশ বলেন, প্রযুক্তি অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশ্বব্যাপী স্মার্ট ফোনের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে সেলফোনের ব্যবহার এখন আর শুধু ফোন এবং এসএমএস করা এবং গ্রহণ করার মধ্যে সীমাবদ্ধ নেই। এর ব্যবহারকে কিভাবে তরুণদের বুদ্ধিমত্তা বৃদ্ধির কাজে ব্যবহার করা যায় তা নিয়েই আমাদের প্রচেষ্টা’।
Games Internet gaming Schogini Systems(প্রিয় টেক) সামাজিক মিডিয়ার ব্যাপক ব্যবহারের কারণে ব্যবসার প্রসারে এখন সামাজিক মিডিয়ার প্রভাবকে ব্যবহার করা হচ্ছে। ক্যাম্পালিস্ট তাই তৈরি করেছে যুক্তরাষ্ট্রে সামাজিক মিডিয়ায় শীর্ষ খুচরো বিক্রেতাদের একটি ইনফোগ্রাফিক। আর এই ইনফোগ্রাফিকে রয়েছে ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল প্লাস এবং পিন্টারেস্ট এর মতো সামাজিক মিডিয়ায় যুক্তরাষ্ট্রের খুচরো বিক্রেতাদের প্রচারণার খবর।
ফেসবুকে শীর্ষ খুচরো বিক্রেতা হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করছে অন্তর্বাস বিক্রেতা ভিক্টোরিয়াস সিক্রেট। ফেসবুকে তাদের রয়েছে ১৮.৫ মিলিয়নের কাছাকাছি ফ্যান। এরপরের অবস্থানে ১৫ মিলিয়ন ফ্যান নিয়ে রয়েছে ওয়ালমার্ট।
ক্যাম্পালিস্টের তথ্য মতে, ইন্টারনেটে খুচরো বিক্রেতাদের মধ্যে ৯৭% এর ফেসবুকে উপস্থিতি রয়েছে। এবং প্রত্যেকেরই ফ্যান সংখ্যা ১ মিলিয়নের মত।
টুইটারে সরব উপস্থিতি রয়েছে মেজর লীগ বেসবলের। যাদের রয়েছে ১.৯ মিলিয়ন ফলোয়ার। গুগল প্লাসেও তাদের উপস্থিতি সন্তোষজনক, প্রায় ৬ লাখের মত ফলোয়ার রয়েছে তাদের।
ভিডিও স্ট্রিমিং এবং ডাউন লোডের জনপ্রিয় সাইট ইউটিউবের ক্ষেত্রে সেভাবে নির্দিষ্ট করে কোন সংখ্যা পাওয়া যায়নি। তবে ইউটিউবে সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে নাইকির, প্রায় ২ লাখের বেশি।
পিন্টারেস্ট অন্যান্য মিডিয়ার চেয়ে তুলনামূলক নতুন হলেও তাদের প্রভাব কম নয়। বরং সামাজিক মিডিয়া হিসেবে পিন্টারেস্টের ব্যবহার বাড়ছে, বিশেষ করে খুচরো ব্যবসায়ীদের কাছে। পিন্টারেস্টে শীর্ষ অবস্থান ধরে রেখেছে নর্ডস্ট্রম, তাদের রয়েছে ১৪ হাজার ফলোয়ার।


















